Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের কৌশলে ‘বড় ভুল’ দেখছে তুরস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম

ইরানের কৌশলে ‘বড় ভুল’ দেখছে তুরস্ক

ইরানকে সতর্ক করেছে তুরস্ক। সংগৃহীত ছবি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। তুরস্ক এই কৌশলকে ‘অবিশ্বাস্য ভুল কৌশল’ বলে আখ্যা দিয়েছে। খবর রয়টার্সের

মঙ্গলবার (৩ মার্চ) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আরব দেশগুলোতে আক্রমণ চালানোর কারণে ইরান এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিচ্ছে।

তুর্কি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি হার্বারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের এসব স্থানে নির্বিচারে বোমাবর্ষণ করা একেবারেই ভুল কৌশল। তেহরান এমন এক কৌশল নিচ্ছে—‘আমি যদি ডুবি, তবে পুরো অঞ্চলকেও সঙ্গে ডুবাব।’

ফিদান সতর্ক করে বলেছেন, ইরানের হামলার শিকার দেশগুলোতে যদি এই আক্রমণ অব্যাহত থাকে, তাহলে তারা নীরব থাকতে নাও পারে। এতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি উদ্বেগজনক।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে একটি সুযোগের জানালা তৈরি করতে পারে।

ফিদান বলেন, যে কোনো প্রয়োজনীয় সমঝোতা যুদ্ধ দীর্ঘায়িত করার চেয়ে ভালো। তিনি আশা প্রকাশ করেন, ইরানের নতুন নেতৃত্ব সংঘাত শেষ করতে ‘প্রয়োজনীয় সদিচ্ছা’ প্রদর্শন করবে।

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম