Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরাইলের পক্ষে কিছু বলতে বা করতে নাগরিকদের সতর্ক করল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরাইলের পক্ষে কিছু বলতে বা করতে নাগরিকদের সতর্ক করল ইরান

ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইনী মোহসেনী এজেই জনগণকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সমর্থনসূচক বক্তব্য বা কার্যকলাপ করা যাবে না। এমনটা করলে সেও ইরানের শত্রু হিসেবে বিবেচিত হবে।

বুধবার (৪ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমরা ঘোষণা করেছি যে, যারা কোনোভাবে শত্রুর সহযোগিতা করবে, তাদেরও শত্রু হিসেবেই গণ্য করা হবে। অস্থিরতার সময় যেমন বলা হয়েছিল, দাঙ্গা-সংক্রান্ত মামলাগুলো অগ্রাধিকার পাবে।’

তিনি আরও বলেন, ‘যারা আমেরিকা ও জায়নিস্ট শাসনের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু বলে বা করে, তারা শত্রুপক্ষের লোক এবং যুদ্ধকালীন সময়ে তাদের বিরুদ্ধে বিপ্লবী ও ইসলামি নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ই ইরানের জনগণকে তাদের সরকার উৎখাতের আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি সম্ভবত ইরানিদের জন্য প্রজন্মের মধ্যে তাদের নেতা পরিবর্তনের একমাত্র সুযোগ।

চলতি বছরের শুরুতে দেশব্যাপী বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হন। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক প্রাণঘাতী শক্তি ব্যবহৃত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম