Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার ভারতের দুটি ট্যাংকার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:২১ পিএম

হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার ভারতের দুটি ট্যাংকার

ছবি: সংগৃহীত

ইরানের আক্রমণ ও জাহাজ চলাচলে স্থবিরতার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে ভারতের দুটি এলপিজি ট্যাংকার নিরাপদে অতিক্রম করেছে। ট্যাংকার দুটি এখন ভারতের দিকে যাচ্ছে।

ভারতের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভারতে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ভারত ও ইরানকে ‘অভিন্ন স্বার্থে’ ‘বন্ধু’ রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। এরপর হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচলের খবর এলো।

ইসরাইলের সঙ্গে যুদ্ধের মধ্যে এর আগে ইরান এ জলপথ অতিক্রমকারী যেকোনো জাহাজে গুলি চালানোর হুমকি দেয়। বিশ্বের জ্বালানি বাজারের জন্য এ জলপথটি খুব গুরুত্বপূর্ণ। 

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম