Logo
Logo
×

আন্তর্জাতিক

ওমরাহ ও হজযাত্রীদের সুখবর দিল সৌদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

ওমরাহ ও হজযাত্রীদের সুখবর দিল সৌদি

প্রকল্পটির আওতায় ১০টি কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার বেড স্থাপন করা হয়েছে। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় পবিত্র গ্র্যান্ড মসজিদ এলাকায় হার্ট অ্যাটাক আক্রান্তদের দ্রুত বিশেষ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। এ লক্ষ্যে ‘সেফ হার্ট জোন’ নামে চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে। 

মক্কা হেলথ ক্লাস্টারের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং এর পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্বে রয়েছে কিং আবদুল্লাহ মেডিক্যাল সিটি। খবর আরব নিউজের।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হৃদ্‌রোগজনিত জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা। বিশেষ করে রমজান ও হজ মৌসুমে যখন বিপুল সংখ্যক মুসল্লি ও ওমরাহ পালনকারীরা গ্র্যান্ড মসজিদে সমবেত হন, তখন দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

প্রকল্পটির আওতায় ১০টি কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার বেড স্থাপন করা হয়েছে। পাশাপাশি ৩০ জন প্রশিক্ষিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর একটি বিশেষায়িত মেডিক্যাল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।


হারাম হাসপাতালের মাধ্যমে একটি মোবাইল ক্যাথেটারাইজেশন ল্যাব ব্যবহার করে ইন্টারভেনশনাল কার্ডিওলজি সেবা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

এ ছাড়া গুরুতর রোগীদের জন্য উন্নত যান্ত্রিক সহায়তাও রাখা হয়েছে। এর মধ্যে জীবনরক্ষাকারী প্রযুক্তি যেমন ‘ইসিএমও’ (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন), হৃদ্‌যন্ত্রের স্টেন্ট এবং বিশেষায়িত ওষুধের সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাথেটারাইজেশন-পরবর্তী রোগীদের পরিচর্যা ও প্রয়োজন অনুযায়ী অন্য চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের জন্য নির্ধারিত ক্লিনিক্যাল প্রটোকল অনুসরণ করা হবে।

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম