Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫১ এএম

ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর

ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ শাহবাজ শরিফের, সঙ্গে হরমুজ খোলার আহ্বান। ছবি: সংগৃহীত

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে চূড়ান্ত সময়সীমা আরও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে সদিচ্ছার নিদর্শন হিসেবে এই সময়ে ‘হরমুজ প্রণালি’ খুলে দিতে তেহরানের প্রতিও অনুরোধ করেছেন তিনি। খবর আলজাজিরার।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত শক্তিশালীভাবে এগিয়ে চলছে এবং অদূর ভবিষ্যতে এর মাধ্যমে বড় কোনো ফল আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে সফল হওয়ার সুযোগ দিতেই তিনি দুই সপ্তাহের এই বাড়তি সময় চেয়েছেন।

উল্লেখ্য, ৮ই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের শেষ দিন। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আজ রাতের মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে। এমন চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তান, তুরস্ক ও মিশরের মতো দেশগুলো মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম