পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের হাতে, যে কোনো সময় বড় ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ এএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া ‘দুই সপ্তাহের সময়সীমা বৃদ্ধি ও হরমুজ প্রণালি উন্মুক্ত করার’ প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট এই প্রস্তাব সম্পর্কে অবগত আছেন এবং খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে। খবর আলজাজিরার।
বুধবার (৮ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে, ট্রাম্পকে এই প্রস্তাবের বিষয়ে জানানো হয়েছে। লেভিট বলেন, প্রেসিডেন্ট প্রস্তাবটি সম্পর্কে জানেন এবং এ বিষয়ে যথাসময়ে প্রতিক্রিয়া জানানো হবে।
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুদ্ধ এড়াতে ট্রাম্পের দেওয়া ডেডলাইন ১৪ দিন পিছিয়ে দেওয়া এবং একই সময়ে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার মধ্যস্থতা প্রস্তাব দিয়েছিলেন। ট্রাম্পের দেওয়া আলটিমেটামের সময়সীমা বুধবার (৮ এপ্রিল) শেষ হওয়ার কথা থাকায় সারা বিশ্বের নজর এখন হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপের দিকে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প যদি এ প্রস্তাব গ্রহণ করেন তবে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত এড়ানো সম্ভব হতে পারে।

