Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রয়োজনের সময় ন্যাটো পাশে ছিল না: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪২ এএম

প্রয়োজনের সময় ন্যাটো পাশে ছিল না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না।'

হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটে’র সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা বলেন।  

তিনি লেখেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না।  আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো!!!’


এখানে ট্রাম্প মূলত গ্রিনল্যন্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার তার আগের পরিকল্পনার কথাই ইঙ্গিত করেছেন। এই প্রস্তাবটি ন্যাটোর অনেক মিত্র দেশের বিরোধিতার মুখে পড়েছিল।

অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রুটে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, তাদের বৈঠকটি ছিল ‘খোলামেলা’।


তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর বিশ্ব এখন ‘নিশ্চিতভাবেই আরও নিরাপদ’ বলে তিনি বিশ্বাস করেন।

তথ্যসূত্র: বিবিসি

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম