Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ এএম

লেবাননে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইসরাইল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। ছবি:সংগৃৃহীত

ইসরাইলের ব্যাপক প্রাণঘাতী হামলায় লেবাননে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ১৬৫ জন।  এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবানন সরকার।  খবর টিআরটি ওয়ার্ল্ডের। 

লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতের সংখ্যা দ্রুত বেড়েছে। তেল আবিবের এই ‘নির্মম হামলা’ চলমান সংঘাতের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননজুড়ে হতাহতের ঘটনা ঘটেছে— যার মধ্যে বালবেক, নাবাতিহ, সিডন এবং টায়ার এলাকা উল্লেযোগ্য। 


লেবাননের প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতির চেষ্টা চললেও ইসরাইল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।

এদিকে,  লেবাননের প্রেসিডেন্সি জানিয়েছে,  ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর গত ১৫ মাসে বহুবার লঙ্ঘন ঘটেছে, কিন্তু সেগুলো ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

তারা আরও বলেছে, ইসরাইলের এই আগ্রাসন ‘মানবিক মূল্যবোধের প্রতি স্পষ্ট অবজ্ঞা’। 


অন্যদিকে, ইসরাইলের সেনাপ্রধান ইয়েল জামির বলেছেন, তাদের সামরিক আগ্রাসন ‘বিরতিহীনভাবে’ চলবে।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা মাত্র ১০ মিনিটের মধ্যে বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ১০০টির বেশি স্থানে হামলা চালিয়েছে।

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম