Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে আবার হামলা করল ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম

লেবাননে আবার হামলা করল ইসরাইল

লেবাননের বৈরুতসহ একাধিক শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে আড়াই শতাধিক মানুষকে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরাইল। নৃশংস এ গণহত্যার পর নতুন করে দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আল-দুয়াইর, যা খিয়ারবেত আল-দুয়ের নামে বেশি পরিচিত, সেখানে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

এর আগে বুধবার রাতে ইসরাইলের ব্যাপক প্রাণঘাতী হামলায় লেবাননে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ১৬৫ জন। এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবানন সরকার।

লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতের সংখ্যা দ্রুত বেড়েছে। তেল আবিবের এই ‘নির্মম হামলা’ চলমান সংঘাতের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননজুড়ে হতাহতের ঘটনা ঘটেছে— যার মধ্যে বালবেক, নাবাতিহ, সিডন এবং টায়ার এলাকা উল্লেযোগ্য। 

লেবাননের প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতির চেষ্টা চললেও ইসরাইল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।

এদিকে লেবাননের সরকার জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর গত ১৫ মাসে বহুবার লঙ্ঘন ঘটেছে, কিন্তু সেগুলো ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

তারা আরও বলেছে, ইসরাইলের এই আগ্রাসন ‘মানবিক মূল্যবোধের প্রতি স্পষ্ট অবজ্ঞা’। 

সূত্র: আল জাজিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম