Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে যাওয়া নিয়ে ইরানি দূতের পোস্ট ডিলিট কীসের ইঙ্গিত?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম

পাকিস্তানে যাওয়া নিয়ে ইরানি দূতের পোস্ট ডিলিট কীসের ইঙ্গিত?

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম। ছবি: সংগৃহীত

শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আজ পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল— সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এমন পোস্ট মুছে দিয়েছেন ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা বলেছে, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মোঘাদামের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টটি এখন আর দেখা যাচ্ছে না।  ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘কূটনৈতিক উদ্যোগকে বানচাল করার জন্য ইসরাইলি সরকারের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানি জনমতের মধ্যে সংশয় থাকা সত্ত্বেও, মাননীয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধিদল আজ রাতে ইসলামাবাদে এসে পৌঁছাবে।’

পোস্টটি মুছে ফেলার কোনও তাত্ক্ষণিক কারণ জানানো হয়নি।  তবে পোস্ট ডিলিটের ফলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।  


উল্লেখ্য,  ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে।  বুধবার (৯ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় ১৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।  এর পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান এই যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করেছে। 

তথ্যসূত্র: আল জাজিরা

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম