Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি থেকে লেবানন বাদ পড়লে অস্থিতিশীলতা বাড়বে: যুক্তরাজ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

যুদ্ধবিরতি থেকে লেবানন বাদ পড়লে অস্থিতিশীলতা বাড়বে: যুক্তরাজ্য

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যে লেবাননকেও অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়ভেট কূপার যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যে লেবাননকেও অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন। 

বুধবার (৮ এপ্রিল) স্থানীয় গণমাধ্যম টাইমস রেডিওকে তিনি বলেন, ‘আমরা চাই লেবাননও যুদ্ধবিরতির মধ্যে অন্তর্ভুক্ত হোক। না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে যাবে।’

কূপার আরও বলেন, ‘যে উত্তেজনা আমরা গতকাল ইসরাইলের পক্ষ থেকে দেখেছি তা ব্যাপকভাবে ক্ষতিকর, এবং আমরা চাই শত্রুতা অবসান হোক।’      

কূপার লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলের হামলাকে ‘ব্যাপক ক্ষতিকর’ বলে বর্ণনা করেছেন এবং এ অঞ্চলে শত্রুতা বন্ধের ওপর জোর দিয়েছেন।

প্রসঙ্গত, মাস খানেকের বেশি সময় সংঘাত অব্যাহত থাকার পর বুধবার পাকিস্তানের মধ্যস্ততায় যুদ্ধবিরতি কার্যকর করে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান। তবে এ থেকে বাদ পড়ে লেবানন। লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম