মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচে সংঘাত বন্ধ হলেও পাল্টাপাল্টি অভিযোগের কারণে উত্তেজনা থামেনি। ইরান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং কঠোর জবাবের হুঙ্কার দিয়েছে। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চেয়েছে পরমাণু শক্তিধর বিশ্ব মোড়ল চীন।
চীন ওয়াশিটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির কাঠামো নিয়ে আলোচনায় জড়িত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনে।
এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো এই শান্তির সুযোগটি কাজে লাগাবে এবং যত দ্রুত সম্ভব অঞ্চলটিকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনবে।’
বুধবার (৮ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আরেকটি সংবাদ সম্মেলনে বলেন, বেইজিং ‘পরিস্থিতি প্রশমিত করতে এবং যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাতে প্রচেষ্টা চলবে।’
সূত্র: আল জাজিরা।

