Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পিএম

ইসরাইল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। ছবি: সংগৃহীত

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির কথা বলবে আর অন্যদিকে তার মিত্র ইসরাইল লেবাননে গণহত্যা চালাবে—এটি গ্রহণযোগ্য নয়। ‘

বুধবার (৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পর লেবাননে নারকীয় তাণ্ডব চালায় তেল আবিব।  এতে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন ১১০০ এরও বেশি মানুষ।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এরই প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী। 


একটি সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান এই বার্তাটি সরাসরি ওভাল অফিসে পাঠিয়েছে। 

তিনি বলেন, ‘একসঙ্গে সব সুবিধা ভোগ করা যায় না। আপনি একদিকে যুদ্ধবিরতি চাইবেন, এর শর্তগুলো মেনে নেবেন, লেবাননকেও এর আওতায় আনবেন—আর তারপরই আপনার মিত্র গণহত্যা শুরু করবে—এটা হতে পারে না।’

কাতিবজাদেহ আরও বলেন, লেবাননে ইসরাইলের এই হামলা ‘এক ধরনের গণহত্যার শামিল’।

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম