Logo
Logo
×

আন্তর্জাতিক

‘সিএনএনসহ ভুয়া সংবাদমাধ্যমগুলো’ ইরানের জয় চাইছে: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১০:২৪ এএম

‘সিএনএনসহ ভুয়া সংবাদমাধ্যমগুলো’ ইরানের জয় চাইছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশ নিয়ে আবারও মার্কিন গণমাধ্যমের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যমকে আক্রমণ করেন।  বলেন, আমেরিকাবিরোধী ভুয়া সংবাদমাধ্যমগুলো ইরানের জয় কামনা করছে। 

ট্রাম্প লেখেন, ‘অপারেশন ‘মিডনাইট হ্যামার’ ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সম্পূর্ণ ধ্বংস। তাই সেগুলো পুনর্গঠন করা দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে।’


তিনি আরও অভিযোগ করেন, ‘ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের সাহসী পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে—বরং সবসময় তাদের ছোট করে দেখানোর চেষ্টা করছে—এরা সম্পূর্ণ ব্যর্থ!’

এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অনেক এগিয়ে’ আছে। তবে দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন যুক্তরাষ্ট্র যুদ্ধে পিছিয়ে রয়েছে।


তিনি আরও লেখেন, ‘শত্রুরা বিভ্রান্ত হচ্ছে, কারণ তারা এই একই মিডিয়ার প্রতিবেদনগুলো দেখছে। আমেরিকাবিরোধী ভুয়া সংবাদমাধ্যম ইরানের জয়ের কামনা করছে, কিন্তু তা কখনোই হবে না, কারণ আমি দায়িত্বে আছি!’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম