Logo
Logo
×

আন্তর্জাতিক

হুমকির মুখে কোনো আলোচনা মানা হবে না: ইরানের পার্লামেন্টের স্পিকার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম

হুমকির মুখে কোনো আলোচনা মানা হবে না: ইরানের পার্লামেন্টের স্পিকার

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে। তবে নতুন কোনো শান্তি আলোচনার বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে ইরান যুদ্ধ পরিস্থিতিতে ‘নতুন কৌশল গ্রহণের প্রস্তুতি’ নিচ্ছে এবং ‘চাপের মধ্যে কোনো আলোচনায় যাবে না’।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি করার জন্য তিনি চাপ অনুভব করছেন না এবং বিষয়টিকেও জরুরি মনে করছেন না।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার আলোচনার উদ্দেশ্যে পাকিস্তান সফর করতে পারেন।

ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, বুধবার শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা খুবই কম।

এছাড়া উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চলমান রয়েছে। রোববার ইরানের একটি পণ্যবাহী জাহাজ জব্দ হওয়ার পর হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কার্যক্রম অব্যাহত আছে। একই সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, ইসরাইল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার।

সূত্র: বিবিসি

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম