যুদ্ধে পরাজিত পক্ষ শর্ত চাপাতে পারে না: ট্রাম্পকে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম
ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি।
|
ফলো করুন |
|
|---|---|
যুদ্ধবিরতির সময় বাড়ানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি। তিনি এ প্রস্তাবকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মাদি বলেন, যে পক্ষ পরাজিত হয়েছে, তারা কখনো নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারে না।
তিনি অভিযোগ করেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রাখা আসলে এক ধরনের ‘অবরুদ্ধ অবস্থা’ তৈরি করেছে, যা ‘বোমা হামলার সঙ্গে কোনো পার্থক্য নেই’।
এ ছাড়া মোহাম্মাদি দাবি করেন, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

