Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় স্বেচ্ছাসেবক চিকিৎসক মার্কিন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:০১ এএম

গাজায় স্বেচ্ছাসেবক চিকিৎসক মার্কিন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী

গাজার শিশুদের সঙ্গে সার্জন অ্যাডাম হামাওয়ি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল জেলার প্রতিনিধিত্বের জন্য ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেয়েছেন গাজায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা সার্জন অ্যাডাম হামাওয়ি।

অ্যাডাম হামাওয়ি ২০২৪ সালে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে অবস্থিত ইউরোপিয়ান হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় ইসরাইলি বাহিনী হাসপাতালটি খালি করার নির্দেশ দিলেও তিনি সহকর্মী ও রোগীদের ফেলে যেতে অস্বীকৃতি জানান।

এক যৌথ বিবৃতিতে ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডার্স্ট্যান্ডিং পলিসি প্রজেক্ট এবং জাস্টিস ডেমোক্রেট বলেছে, ‘ভোটাররা ড. হামাওয়ির প্রার্থিতার প্রতি আকৃষ্ট হয়েছেন, কারণ গাজায় ইসরাইলের গণহত্যার বাস্তবতা সম্পর্কে তিনি প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছেন। বোমাবর্ষণ ও অকল্পনীয় প্রতিকূলতার মধ্যে তিনি ফিলিস্তিনি শিশুদের জীবন বাঁচানোর জন্য কাজ করেছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাস্টিস ডেমোক্র্যাটস জানায়, তাদের সংগঠন এবং আইএমইউ হামাওয়ির নির্বাচনি প্রচারণাকে আর্থিকভাবে সমর্থন করেছিল।

পোস্টটিতে আরও দাবি করা হয়, ইসরাইলপন্থী লবিং সংগঠন আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি হামাওয়ির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিল, তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

জাস্টিস ডেমোক্র্যাটসের ভাষ্য, ‘ইসরাইলপন্থী লবিং সংগঠন ভোটারদের সমর্থন কিনতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’

সূত্র: আল-জাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম