Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় ঐক্যের ডাক আমিরাতের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় ঐক্যের ডাক আমিরাতের

আমিরাত চায় গাল্ফ দেশগুলো এক হয়ে হামলার প্রতিহত করতে। সংগৃহীত ছবি

Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শনিবার ১৩ জুন ২০২৬
লাইভ গ্রুপ ডি
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র
প্যারাগুয়ে
প্যারাগুয়ে
সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
পরবর্তী খেলাসমূহ
রবিবার ১৪ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কাতার
কাতার
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড
লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
রবিবার ১৪ জুন ২০২৬ [গ্রুপ সি] ভোর ৪টা
ব্রাজিল
ব্রাজিল
মরক্কো
মরক্কো
মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র

কুয়েত ও বাহরাইনের বিরুদ্ধে ইরানের আগ্রাসনের নিন্দা জানিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ঐক্যের এই ডাক দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গারগাশ বলেন, কোনো উপসাগরীয় দেশকে একা এ ধরনের হামলার মুখোমুখি হতে দেওয়া উচিত নয়।

তিনি বলেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের স্বার্থ অভিন্ন এবং ভবিষ্যৎও একসূত্রে গাঁথা। তাই একটি দেশের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনকে পুরো অঞ্চলের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা উচিত।

গারগাশের এই মন্তব্য আসে ইরানের কথিত প্রতিশোধমূলক হামলার পর। আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলায় কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হন এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম