ভারতের ডেটা সেন্টার খাতে বড় বিনিয়োগ ঘোষণা এয়ারট্রাঙ্কের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়ার ডেটা সেন্টার জায়ান্ট এয়ারট্রাঙ্ক ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার পেন এলাকায় প্রায় ২১ বিলিয়ন ডলারের (২১,০০০ কোটি ডলার) বিশাল বিনিয়োগ ঘোষণা করেছে।
ব্ল্যাকস্টোনের মালিকানাধীন এই কোম্পানিটি ভারতের বৃহত্তম ডিজিটাল অবকাঠামো গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। খবর রয়টার্সের।
ভারতের বৃহত্তম কনগ্লোমারেটগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। রিলায়েন্স এবং আদানি গ্রুপ ফেব্রুয়ারিতে যথাক্রমে প্রায় ১১০ বিলিয়ন ডলার ও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
এ বছর যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্টদের কাছ থেকে ৬৩০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ আসবে বলে আশা করছে ভারত। দেশীয় ডেটা সেন্টার থেকে পরিচালনাকারী বিদেশি কোম্পানিগুলোর জন্য কর ছাড়ের সুবিধা দেওয়ায় এই বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে।
অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষস্থানীয় ডেটা সেন্টার জায়ান্ট এয়ারট্রাঙ্ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাইপারস্কেল ডেটা সেন্টার ডিজাইন, নির্মাণ এবং পরিচালনার ক্ষেত্রে একটি অন্যতম প্রধান প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাপক চাহিদা মেটাতে অঞ্চলজুড়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন সুবিশাল ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি করছে।
অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন এবং পার্থে তাদের একাধিক বিশাল ডেটা সেন্টার রয়েছে। এছাড়াও এশিয়াজুড়ে, বিশেষ করে জাপান, হংকং, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তাদের ডেটা সেন্টারের কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। সম্প্রতি তারা মালয়েশিয়াতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
