Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ট্রাম্প-নেতানিয়াহুর বিবাদকে প্রেমিক-প্রেমিকার ঝগড়ার সঙ্গে তুলনা ইসরাইলি রাষ্ট্রদূতের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:০৫ পিএম

ট্রাম্প-নেতানিয়াহুর বিবাদকে প্রেমিক-প্রেমিকার ঝগড়ার সঙ্গে তুলনা ইসরাইলি রাষ্ট্রদূতের

বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্কের টানাপোড়েন বা ফাটলের খবরকে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। দুই নেতার মধ্যকার এই সম্পর্ককে দীর্ঘ চার দশকের গভীর বন্ধুত্বের সঙ্গে তুলনা করে তিনি মন্তব্য করেছেন, প্রেমিক-প্রেমিকার মধ্যেও মাঝে মাঝে সামান্য ঝগড়া হয়।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লেইটার জানান, ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের তীব্রতা বা গতি কিছুটা কমাতে সম্মত হয়েছেন নেতানিয়াহু। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের অবস্থানকে পুরোপুরি বোঝেন। ইসরাইল যে কোনোভাবেই নিজেদের ওপর একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মুখ বুজে সহ্য করবে না এবং এর উপযুক্ত জবাব দেবে, সেই বিষয়টি ট্রাম্পের কাছে স্পষ্ট।

রাষ্ট্রদূত আরও যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা অত্যন্ত জোরালো রয়েছে। এই দুই মিত্র দেশের মধ্যে যেকোনো কৌশলগত বিষয়ে অসাধারণ বোঝাপড়া বজায় রয়েছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

সূত্র: রয়া নিউজ।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .