Logo
Logo
×
   

আন্তর্জাতিক

জলহস্তীর পেট থেকে ফিরল জীবিত শিশু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:৪০ পিএম

জলহস্তীর পেট থেকে ফিরল জীবিত শিশু

গল্প নয় সত্যি, রূপকথা নয় বাস্তব। ২ বছরের দুধের শিশু জলহস্তীর গিলে ফেলার পরও অলৌকিকভাবে জীবিত ফিরে এলো।

২০২২ সালের ডিসেম্বরে উগান্ডার পশ্চিমাঞ্চলে অবস্থিত এডওয়ার্ড হ্রদের তীরবর্তী পল ইগা নামে দুই বছরের এক শিশু বাড়ির উঠানে আপনমনে খেলা করছিল। হঠাৎ হ্রদের পানি থেকে উঠে আসে একটি বিশাল জলহস্তী। কেউ কিছু বুঝে ওঠার আগেই জলহস্তী ছোট্ট শিশুটিকে গিলে ফেলে। 

চোখের সামনে ফুটফুটে শিশুকে জীবন্ত চিবিয়ে খাচ্ছে জলহস্তী। এমন নৃশংস দৃশ্য দেখে উপস্থিত প্রতিবেশীদের রক্ত হিম হয়ে গিয়েছিল। চিৎকার আর কান্নায় ফেটে পড়েছিলেন সবাই। কিন্তু তিন হাজার কেজি ওজনের দানবের সামনে যাওয়ার সাহস ছিল না কারও।

যখন মনে হচ্ছিল সবশেষ, ঠিক তখনই ক্রিসপাস বাগনজা নামে এক যুবক শিশুকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে জলহস্তীর সাথে একাই যুদ্ধ শুরু করেন।

তিনি আশেপাশে পড়ে থাকা বড় বড় পাথর দিয়ে জলহস্তীকে একেরপর এক আঘাত করলে অবস্থা বেগতিক বুঝে পেটের ভেতরে থাকা শিশুকে উপরে ফেলে দিয়ে ঝড়ের গতিতে হ্রদের পানির দিকে পালিয়ে যায়।

রক্তাক্ত ও অচেতন অবস্থায় শিশুকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় শেষ পর্যন্ত মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে শিশুটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .