Logo
Logo
×
   

আন্তর্জাতিক

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:২৯ পিএম

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় মঙ্গলবার একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির বলেন, ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, এদের মধ্যে ১৪ শিশুর মৃত্যু হয়েছে, বাকি পাঁচজন সেখানে চিকিৎসাধীন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসে পড়ার সময় কোচিং সেন্টারটির ভেতরে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল।

পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। আর দুর্ঘটনার সময় নিচতলায় শিশুদের ক্লাস চলছিল।

ছাদ ধসের এ ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: জিও নিউজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .