Logo
Logo
×
   

আন্তর্জাতিক

জন্মস্থান মাশহাদে পৌঁছেছে খামেনির লাশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম

জন্মস্থান মাশহাদে পৌঁছেছে খামেনির লাশ

আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী বিমান দেশটির পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে পৌঁছেছে। ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী বিমান দেশটির পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে পৌঁছেছে।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। 

ইরানের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মরদেহ বহনকারী মাহান এয়ারের বিমানটি অবতরণের পর বিমানবন্দরে চলাচল করছে।  প্রসঙ্গত, মাশহাদই আলি খামেনির জন্মশহর।

এর আগে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নেন।


খামেনির মৃত্যুর পর গত ছয় দিন ধরে ইরান ও ইরাকজুড়ে শোকানুষ্ঠান ও শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাসহ বিভিন্ন স্থানে জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। নাজাফ থেকে মাশহাদে কফিন স্থানান্তরের মধ্য দিয়ে সেই কর্মসূচির শেষ পর্ব সম্পন্ন হচ্ছে।

খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদে ইমাম রেজার মাজারের কাছে দাফন করা হয়। 


তার সেই ইচ্ছা অনুযায়ীই শেষ পর্যন্ত মাশহাদে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম