Logo
Logo
×
   

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ঝুঁকির মুখে ৬ হাজার নাবিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম

হরমুজ প্রণালিতে ঝুঁকির মুখে ৬ হাজার নাবিক

হরমুজ প্রণালির আশপাশে অন্তত ৬ হাজার নাবিক আটকা পড়ে আছেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির আশপাশে অন্তত ৬ হাজার নাবিক আটকা পড়ে আছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান আর্সেনিও ডমিঙ্গেজ এ তথ্য জানান। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। 

আর্সেনিও ডমিঙ্গেজ বলেন, ‘এই বেপরোয়া হামলাগুলো আবারও নিরীহ নাবিকদের চরম ঝুঁকির মুখে ফেলেছে। শুধু নিজের দায়িত্ব পালনের জন্য কোনো নাবিকেরই জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়। ‘

তিনি আরও বলেন, ‘এই সংখ্যার পেছনে রয়েছেন হাজারো নাবিক এবং অনেক ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যরাও, যারা এই সংঘাতের মানবিক মূল্য চুকিয়ে চলেছেন।’


এদিকে, যুক্তরাষ্ট্রের  হামলার পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যেকোনো হামলার জবাব দেবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। 

গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো বুঝতে পারেনি যে দাদাগিরি আর প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হয়। পরিষ্কার করে বলছি— তোমরা হামলা করলে পালটা আঘাত পাবে।’

গালিবাফ আরও বলেন, ‘হরমুজ প্রণালি কেবল ইরানের নির্ধারিত নিয়মেই চালু থাকবে।’


তিনি বলেন, ‘অকারণে শক্তি প্রদর্শন করবেন না, তাহলে আরও বড় বিপদে পড়বেন। হরমুজ প্রণালি খুলবে শুধু ইরানের শর্তে, যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম