Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদিতে বিয়ে হচ্ছে না ৫২ লাখ নারী-পুরুষের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৪৭ এএম

সৌদিতে বিয়ে হচ্ছে না ৫২ লাখ নারী-পুরুষের

বিয়ের বয়স পেরিয়ে গেলেও সৌদি আরবে ৫২ লক্ষাধিক নারী-পুরুষের বিয়ে হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে তাদের পরিবারের সদস্যদের। মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দেশটির অনেক পরিবারই উদ্বিগ্ন।

ক্রমবর্ধমান হারে অবিবাহিত তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে। সৌদি আরবের মোট জনসংখ্যা তিন কোটি আট লাখের বেশি।

জানা গেছে, এর মধ্যে বয়স পেরিয়ে যাওয়ার পরও ৩০ লাখ ১ হাজার ২৬৪ জন পুরুষ এবং ২২ লাখ ৬১ হাজার ৯৪৬ জন নারী অবিবাহিত রয়ে গেছেন। দেশটিতে ৩৯.৯ বছর পেরিয়ে গেলে পুরুষদের এবং নারীদের ক্ষেত্রে ৩৬.৪ বছর পেরোলে আর বিয়ে হয় না।

এ জন্য সৌদির বেশির ভাগ পরিবার মাধ্যমিক শিক্ষার পরপরই মেয়েদের বিয়ে দিয়ে দেয়। বয়সের পার্থক্যের কারণেও বিয়ের প্রস্তাব দিয়ে অনেক পুরুষ প্রত্যাখ্যান হন।

দেশটিতে ক্রমবর্ধমান হারে অবিবাহিত তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে। বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে গেছে এমন নারীর সংখ্যা ২০০৫ সালে ১৫ লাখ ছিল।

২০১৫ সালে এই সংখ্যা লাফিয়ে ৪০ লাখে পৌঁছেছিল। এর মানে ৩০ বছরের বেশি বয়সের দুই-তৃতীয়াংশ সৌদি তরুণী ১০ বছরে বিয়ে করেননি। সৌদি গেজেট

সৌদি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম