Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতীয় হামলার জবাবে পাক সেনাবাহিনীর পাশে শাহিন আফ্রিদিরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১০:২২ এএম

ভারতীয় হামলার জবাবে পাক সেনাবাহিনীর পাশে শাহিন আফ্রিদিরা

‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের মাটিতে হামলা চালিয়েই যাচ্ছে ভারত। ভারতীয় এই আগ্রাসনের জবাব পাকিস্তানও দিচ্ছে শক্তভাবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের ক্রীড়াবিদরা একত্র হয়ে তাদের সশস্ত্র বাহিনীর প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক আবেগঘন বার্তায় শাহিন আফ্রিদিরা, আরশাদ নাদিমরা সেনাবাহিনীর সাহস ও আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়েছেন।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, আবদুল্লাহ শফিক, জামান খান ও মোহাম্মদ নাঈম একসাথে দাঁড়িয়ে বলছেন, ‘আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে ভালোবাসি, আমরা গর্বিত পাকিস্তানি, আমরা এক জাতি, পাকিস্তান জিন্দাবাদ।’

তাদের এই বার্তা এসেছে এমন সময়ে, যখন পাকিস্তান সেনাবাহিনী গভীর রাতে আকাশসীমা লঙ্ঘন করা ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো সীমান্তবর্তী শহরগুলোতে হামলার চেষ্টা করেছিল

আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে ভালোবাসি, আমরা গর্বিত পাকিস্তানি, আমরা এক জাতি, পাকিস্তান জিন্দাবাদ।

শাহিন আফ্রিদি

লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে লেখে, ‘শাহিন আফ্রিদি আমাদের ভূখণ্ড রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানাচ্ছেন। আমরা আমাদের প্রতিরক্ষা বাহিনীর পেছনে শক্তিশালী অবস্থান জানাচ্ছি। পাকিস্তান জিন্দাবাদ।’

আরও পড়ুন- পাকিস্তানে হামলার পর যা বললেন শচীন, শেবাগ, গম্ভীররা

শুধু শাহিন নয়, মোহাম্মদ হারিসসহ আরও অনেক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়েছেন। তারা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেনাবাহিনীর প্রতি নিজেদের গর্ব প্রকাশ করেছেন।

দেশটির বর্ষীয়ান ব্যাটার ও সাবেক অধিনায়ক শোয়েব মালিকও ফেসবুকে সশস্ত্র বাহিনীর প্রতি সংহতি জানিয়েছেন। বলেছেন, ‘আমার দেশের জন্য আমি গর্বিত। আমার দেশের মানুষ, আমার সশস্ত্র বাহিনী… সবাই আমরা আমাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ। আমরা সবাই এক। পাকিস্তান জিন্দাবাদ, এখন ও সব সময়ের জন্য।’

ক্রিকেট ছাড়াও দেশের অন্য খেলাধুলার তারকারাও এই উদ্যোগে যোগ দিয়েছেন। অলিম্পিক স্বর্ণজয়ী জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম ও অন্যান্য অ্যাথলেটরা সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়েছেন।

আরশাদ অলিম্পিকে পাকিস্তানের পতাকা উঁচিয়ে ধরেছেন। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পাকিস্তান জিন্দাবাদ’।

ভারত পাকিস্তান যুদ্ধ শাহিন আফ্রিদি পাকিস্তান ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

Live Icon সর্বশেষ
সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, জমা পড়েনি ২০ হাজার ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান ডয়চে ভেলেকে তারেক রহমান ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না অভিযোগের ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খুলল জনপ্রশাসন মন্ত্রণালয় রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫৬১ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা