Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:১৫ এএম

এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান

ফাইল ছবি।

চলমান উত্তেজনার মধ্যেই এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে সূত্র। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এদিকে, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি। জম্মু, আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে। পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে ও রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি ড্রোন আটকানো হয়।

এই ঘটনার পর চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগরসহ কয়েকটি শহরে ব্ল্যাকআউট কার্যকর করা হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করেছিল। তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যদিও নয়াদিল্লির এ দাবি ইসলামাবাদ প্রত্যাখ্যান করেছে।  আলজাজিরাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় মিডিয়ায় ‘গুজবের বন্যা’ বইছে। মূলত, ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়- পাকিস্তানের অন্তত দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, দুজন পাকিস্তানি পাইলটকে আটক করা হয়েছে, লাহোরে হামলা হয়েছে, করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে। তবে এর কিছুই ঘটেনি বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক এ সূত্রটি।

পাকিস্তান আরব সাগর ভারতীয় নৌবাহিনী

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম