Logo
Logo
×

আন্তর্জাতিক

শ্রীলংকায় প্যারেডের সময় হেলিক্প্টার বিধ্বস্ত, নিহত ৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৩:০৬ পিএম

শ্রীলংকায় প্যারেডের সময় হেলিক্প্টার বিধ্বস্ত, নিহত ৬

ছবি: সংগৃহীত

প্যারেড অনুষ্ঠানের সময় শ্রীলংকার বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে থাকা অন্তত ৬ জন সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, বেল ২১২ হেলিকপ্টারটি মধ্য শ্রীলংকার মাদুরু ওয়া বাঁধের ওখানে এসে নিয়ন্ত্রণ হারায় এবং বিস্ফোরিত হয়। এই ঘটনায় ৬ জন সেনা মৃত্যুর পাশাপাশি ৬ জন আহত হয়। 

  • দুর্ঘটনায় ৬ জন সেনা মৃত্যুর পাশাপাশি ৬ জন আহত হয়

সেনা হেলিকপ্টারটি দুজন পাইলটসহ ১২ জন ব্যক্তিকে নিয়ে উড়াল দিয়েছিল। পথিমধ্যে দুর্ঘটনা ঘটে। আহতদের পাশেই থাকা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হেলিকপ্টারটি একটি কুচকাওয়াজে গ্র্যাপলিং অনুশীলন করতে যাচ্ছিল। দুজন স্পেশাল ফোর্সের সদস্য ছাড়াও দুজন বিমান বাহিনীর গানম্যান নিহত হয়েছেন.

এরান্ডা গিগেনজে, লংকান বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন 

লংকান বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এরান্ডা গিগেনজে রয়টার্সকে বলেছেন, ‘হেলিকপ্টারটি একটি কুচকাওয়াজে গ্র্যাপলিং অনুশীলন করতে যাচ্ছিল। দুজন স্পেশাল ফোর্সের সদস্য ছাড়াও দুজন বিমান বাহিনীর গানম্যান নিহত হয়েছেন।’

তবে ঠিক কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তার সম্ভাব্য কারণও বলেননি মি. এরান্ডা। তবে হাই প্রোফাইল উদযাপনে দুর্ঘটনার বিয়ষটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শ্রীলংকা বিমান বাহিনী হেলিকপ্টার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম