Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৯:৩৬ এএম

পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু

নিহত রাজ কুমার থাপ্পা, ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার। ছবি: সংগৃহীত

কাশ্মীর ইস্যুতে চলমান পাক-ভারত উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের গোলাবর্ষণে ভারত শাসিত কাশ্মীরে নিহত হয়েছেন এক সরকারি কর্মকর্তা। ভারতীয় সরকারি কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দু:খ প্রকাশ করেছেন।

‘গতকালই উপ মুখ্যমন্ত্রী ও তিনি একটি অনলাইন সভায় তিনি যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি,’ লিখেছেন ওমর আব্দুল্লাহ।

আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে, যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছে বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তান ভারত কাশ্মীর ভারত পাকিস্তান যুদ্ধ

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম