|
ফলো করুন |
|
|---|---|
এলিজাভেটা ক্রিভোনোগিখ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা বলে পরিচিত। মনে করা হয়, পুতিন ও তার সাবেক পরিচারিকা সভেতলানা ক্রিভোনোগিখের সন্তান তিনি। এলিজাভেটা টেলিগ্রাম চ্যানেলে আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন।
পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও শেষ করে দিয়েছে।’
আরও লেখেন, ‘আবারও সবার সামনে নিজের মুখ দেখাতে পারাটা মুক্তির মতো অনুভব হচ্ছে। এটা আমাকে মনে করিয়ে দেয়—আমি কী হতে জন্মেছিলাম, আর কে আমার জীবনটা শেষ করে দিয়েছে।’
এ পোস্টগুলোর খবর প্রকাশ করেছে জার্মান পত্রিকা বিল্ড। সংবাদমাধ্যমটি ‘আর্ট অব লুইজা’ নামে ব্যক্তিগত ওই টেলিগ্রাম চ্যানেলে অ্যাকসেস করতে পেরেছে।
বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাভেটা সরাসরি পুতিনের নাম উল্লেখ করেননি, তবে প্রেক্ষাপট দেখে অনুমান করা যাচ্ছে, তার এ ক্ষোভ মূলত পুতিনের বিরুদ্ধেই।
