Logo
Logo
×

ইসলাম ও জীবন

ওমরাহ যাত্রীদের মাঝে ২ লাখ ৪০ হাজার কপি কুরআন বিতরণ সৌদির

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৪১ পিএম

ওমরাহ যাত্রীদের মাঝে ২ লাখ ৪০ হাজার কপি কুরআন বিতরণ সৌদির

কুরআনের কপি বিতরণ সৌদির

পবিত্র রমজান উপলক্ষে ওমরাহ যাত্রীদের মাঝে ২ লাখ ৪০ হাজার কপি পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসজুড়ে মদিনার আল মিকাত মসজিদ প্রাঙ্গণে এসব কুরআন হাদিয়া হিসেবে তুলে দেওয়া হয়।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, দুই পবিত্র মসজিদের খাদেমের উপহার কর্মসূচির অংশ হিসেবে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করে মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়াহ অ্যান্ড গাইডেন্স–এর মদিনা শাখা। নগরীতে আগত হাজি ও দর্শনার্থীদের সেবার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপহার হিসেবে দেওয়া কুরআনের কপিগুলো বিভিন্ন আকারে মুদ্রিত ছিল। পাশাপাশি ভিন্ন, ভিন্ন ভাষাভাষীদের উপকৃত করতে বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় কোরআনের অনুবাদও অন্তর্ভুক্ত করা হয়। এসব সংস্করণ মুদ্রণ করেছে কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স।

বিতরণকেন্দ্রে আবেগঘন দৃশ্যেরও অবতারণা হয়। কুরআন হাতে পেয়ে অনেক ওমরাহযাত্রী আনন্দ প্রকাশ করেন এবং সৌদি নেতৃত্বের জন্য দোয়া করেন। আগমন থেকে শুরু করে ইবাদত সম্পন্ন করা পর্যন্ত যে যত্ন ও সেবা তারা পেয়েছেন, তার প্রশংসাও করেন অনেকে।

ইহরাম বাঁধার গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত আল-মীকাত মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির সমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি সুসংগঠিত পরিকল্পনার আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। মাঠপর্যায়ের টিম সুষ্ঠুভাবে কুরআন বিতরণ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করে।

কুরআন মুদ্রণ, প্রকাশ ও বিশ্বব্যাপী বিতরণের মাধ্যমে পবিত্র গ্রন্থের খেদমতে নিয়োজিত থাকার পাশাপাশি ওমরাহ মৌসুমে হাজিদের সহায়তা, সচেতনতা ও দিকনির্দেশনা দেওয়ার বৃহত্তর লক্ষ্যকেই এ উদ্যোগ প্রতিফলিত করে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম