Logo
Logo
×

ইসলাম ও জীবন

যৌথ ব্যবসায় জাকাত দেবেন যেভাবে

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১১:০৪ এএম

যৌথ ব্যবসায় জাকাত দেবেন যেভাবে

যৌথ ব্যবসায় জাকাত হিসাব করার নিয়ম। সংগৃহীত ছবি

যৌথ ব্যবসায় অংশীদারদের জাকাত দেওয়ার সঠিক নিয়ম কী? ক্যাশ টাকা, বাকি-পাওনা ও ব্যবসায়িক পণ্যের জাকাত কীভাবে হিসাব করবেন? ইসলামি শরিয়তের আলোকে সঠিক সমাধান জানুন।

প্রশ্ন: আমরা তিন বন্ধু একসঙ্গে একটি ব্যবসা করি এবং এই ব্যবসার সব টাকা আমার কাছে থাকে। যে টাকা ইনকাম হয় সেটা বছর শেষে ভাগ হয় তিন ভাগে- কিন্তু প্রশ্ন হল এখন কাছে ব্যবসার পাঁচ লাখ টাকা ক্যাশ এবং আট লাখ টাকা বাকি। তাহলে এই টাকার জাকাত কিভাবে দিতে হবে? 

উত্তর: ব্যবসার ক্ষেত্রে ক্যাশ টাকা, বাকি-পাওনা টাকা এবং ব্যবসায়িক পণ্য সবই জাকাতযোগ্য সম্পদ। এবং সবগুলো একসঙ্গে যোগ করে জাকাতের হিসাব করতে হয়।

তবে ব্যবসার অংশীদার প্রত্যেক ব্যক্তির পৃথক পৃথক মালিকানার ভিত্তিতে জাকাত ফরজ হবে। ব্যবসায় সকলের সমষ্টিগত সম্পদের উপর জাকাত ফরজ হবে না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের পাঁচ লাখ ক্যাশ টাকা, আট লাখ বাকি-পাওনা টাকা এবং ব্যবসায়িক পণ্য সবগুলো হিসাব করে জাকাত দিতে হবে। সেক্ষেত্রে এ ব্যবসায় আপনাদের প্রত্যেকের মালিকানা যদি সমান হারে হয়ে থাকে (প্রশ্নে তাই বোঝা যায়) তাহলে প্রত্যেকের উপরই জাকাত ফরজ হবে। কেননা তা জাকাতের নেসাব পরিমাণ সম্পদের চেয়েও বেশি। 

তবে বাকি-পাওনা টাকার কোন অংশ যদি একেবারেই পাওয়ার আশা না থাকে তাহলে সে অংশের জাকাত দিতে হবে না। অন্যথায় পূর্ণ টাকারই জাকাত দিতে হবে।

সূত্র: সুনানে আবু দাউদ, হাদিস নং ১৫৬২; মুছান্নাফে আব্দুর রাজ্জাক, বর্ণনা ৭১০৫; আলজাওহারাতুন্নায়্যিরাহ : ১/১২৪,

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম