Logo
Logo
×

ইসলাম ও জীবন

স্বপ্নে কোনো কিছু খেলে কি রোজা ভেঙে যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম

স্বপ্নে কোনো কিছু খেলে কি রোজা ভেঙে যাবে?

স্বপ্নে কোনো কিছু খাওয়া। ছবি: সংগৃহীত

প্রশ্ন : রোজা রেখে রোজার দিনে যদি কেউ স্বপ্নে পানাহার করে, কিছু খায় কিংবা কারও স্বপ্নদোষ হয়, তাহলে তার রোজার কি ভেঙে যাবে?

উত্তর : রোজা রেখে দিনের বেলায় স্বপ্নে কোনো কিছু পানাহার করলে বা খেতে দেখলে কিংবা স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না। কারণ, ঘুমে বা স্বপ্নে এটি কারও ইচ্ছাধীন বা নিয়ন্ত্রণাধীন নয়। আর স্বপ্নে পানাহার বা খাওয়া দ্বারা প্রকৃত পানাহার বা খাওয়া হয় না এবং ক্ষুধা নিবারণ ও শারীরিক শক্তিও অর্জন হয় না; তাই এতে রোজা ভাঙবে না। এমনকি রোজা হালকাও হবে না, সওয়াবও কমবে না। এ ক্ষেত্রে স্বাভাবিকভাবেই রোজা সম্পূর্ণ করবেন। কাজা বা কাফফারা কিছুই লাগবে না।

উল্লেখ্য, সজ্ঞানে রতিক্রিয়ায় রোজা ভঙ্গ হয়। ইচ্ছাকৃত হলে কাজা ও কাফফারা উভয়টা আদায় করতে হয়। আর অনিচ্ছায় হলে শুধু কাজা আদায় করতে হয়। স্বপ্ন যেহেতু স্বেচ্ছায় নয় এবং সজ্ঞানেও নয়, তাই রোজা অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না; স্বাভাবিকভাবেই রোজা পূর্ণ করবেন। কাজা-কাফফারা কিছুই প্রয়োজন হবে না। প্রয়োজনমতো অজু-গোসল ও পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে হবে। (ফতোয়ায়ে শামি)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম