Logo
Logo
×

ইসলাম ও জীবন

রোজায় কসমেটিক ব্যবহার করা যাবে কি?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম

রোজায় কসমেটিক ব্যবহার করা যাবে কি?

রোজায় কসমেটিক ও মেকআপ ব্যবহারের নিয়ে যা বলছে ইসলাম। ছবি: সংগৃহীত

প্রশ্ন : রমজান মাসে রোজা পালন অবস্থায় সাজগোজ বা কসমেটিকস ব্যবহারের বিধান নিয়ে অনেক রোজাদারের মনেই প্রশ্ন থাকে। মেকআপ, লিপস্টিক বা নেইল পলিশ ব্যবহার করলে কি রোজা ভেঙে যায়?

উত্তর : সাধারণভাবে রোজা থাকা অবস্থায় কসমেটিকস বা সাজ-সরঞ্জাম (যেমন: মেকআপ, লিপস্টিক) ব্যবহার করলে রোজা নষ্ট হয় না। তবে আলেমদের মতে, এগুলো পরিহার করা উত্তম। কারণ রোজা হলো শারীরিক ও মানসিক সব ধরনের কামনা-বাসনা ও বাহ্যিক প্রদর্শন থেকে মুক্ত থাকার একটি ইবাদত। সাজগোজ অনেক সময় রোজার এই মূল চেতনার পরিপন্থি হতে পারে।

সব ধরনের কামনা-বাসনা থেকে মুক্ত থাকার নাম রোজা। যে কারণে রোজা অবস্থায় শারীরিক তথা জৈবিক ক্ষুধা এবং মানসিক ও অভ্যন্তরীণ সব চাহিদাকে নিয়ন্ত্রণে রাখতে হয়।

লিপস্টিক ব্যবহার করলে রোজা ভাঙবে না, তবে খেয়াল রাখতে হবে যেন এর কোনো অংশ মুখের ভেতরে বা পেটে চলে না যায়। যদি লিপস্টিকের স্বাদ গলার ভেতরে অনুভূত হয়, তবে রোজা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।

বিশেষ প্রয়োজনে সাজগোজ করা গেলেও শরিয়তবিরোধী কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। যেমন— ইসলামি বিধিবিধান অনুযায়ী কপালে টিপ পরা অনেক ফকিহ নাজায়েজ বলেছেন, তাই এটি অবশ্যই বর্জনীয়।

নেইল পলিশ লাগানো থাকা অবস্থায় অজু বা গোসল শুদ্ধ হয় না। অজু গোসল না হলে (অপবিত্র অবস্থায়) তার নামাজ পড়াও জায়েজ হবে না। এমনকি নেইল পলিশ লাগানো থাকা অবস্থায় কারও মৃত্যু হলে নেইল পলিশ তুলে তারপর তাকে গোসল দিতে হবে। নইলে তার শেষ গোসলও শুদ্ধ হবে না।

(জামিউল ফাতাওয়া)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম