Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

নামাজের সময়সূচি: ৩ সেপ্টেম্বর, ২০২৫

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম

নামাজের সময়সূচি: ৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে জান্নাত দেবেন। সময়মতো নামাজ আদায়ের জন্য যারা সময়ের আগেই মসজিদে উপস্থিত হয় এবং নামাজের জন্য অপেক্ষা করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন।

একজন মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যম। এটি এমন এক ইবাদত—যা আমাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি আনে, জীবনের প্রতিটি কাজে আনে বরকত।

প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। তাই জেনে নেওয়া যাক আজ কোন ওয়াক্তের নামাজ কখন আদায় করতে হবে।

আজ বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৯ ভাদ্র ১৪৩২ বাংলা, ৯ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

নামাজের সময়সূচি

ফজর- ৪:২৫ মিনিট।

জোহর- ১২:০১ মিনিট।

আসর- ৪:২৭ মিনিট।

মাগরিব- ৬:১৮ মিনিট।

ইশা- ৭:৩৩ মিনিট।

আজ সূর্যাস্ত- ৬:১৪ মিনিট।

আজ সূর্যোদয়- ৫:৪০ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-

বিয়োগ করতে হবে-

চট্টগ্রাম: -০৫ মিনিট।

সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে-

খুলনা: +০৩ মিনিট।

রাজশাহী: +০৭ মিনিট।

রংপুর: +০৮ মিনিট।

বরিশাল: +০১ মিনিট।

তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .