Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

৯ মাসেই হাফেজ হলো ৯ বছরের গালিব

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০:০৮ পিএম

৯ মাসেই হাফেজ হলো ৯ বছরের গালিব

উসমান খন্দকার গালিব।

মাত্র ৯ মাসে হাফেজ হয়েছে নয় বছরের এক শিশু। সোমবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে সে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে।

ছোট্ট শিশুটির নাম উসমান খন্দকার গালিব। সে কুমিল্লা মহানগরের নূরপুর খন্দকার বাড়ির মোহাম্মদ হাবিব খন্দকারের ছেলে। 

কুমিল্লা মহানগরের ছাতিপট্টি মসজিদের বিপরীত পাশে রিয়াদুল কোরআন ইসলামিক একাডেমির হিফজ বিভাগের শিক্ষার্থী গালিব। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।

এ প্রসঙ্গে তার শিক্ষক ও রিয়াদুল কোরআন ইসলামিক একাডেমির মোহতামিম হাফেজ মাওলানা সুলাইমান সরকার বলেন, ‘গালিব খুব অল্প সময়ে হিফজ সম্পন্ন করেছে। এতে আমরা মাদরাসার সকলেই খুব আনন্দিত।’ 

তিনি উসমান খন্দকার গালিবের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রিয়াদুল কোরআনের হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইকবাল হুসাইন ও সহকারী শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ বলেন, উসমান খন্দকার গালিব অত্যন্ত মেধাবী ও নম্র ভদ্র একজন ছাত্র। তার আন্তরিক প্রচেষ্টা, তাকে নিয়ে বাবা-মায়ের মেহনত ও উস্তাদদের পরিশ্রমের যৌথ ফলাফল এই অল্প সময়ে গালিবের হাফেজ হওয়া। আমরা তার আলোকিত ভবিষ্যত কামনা করছি।

উসমান খন্দকার গালিব ভবিষ্যতে বড় আলেম ও দ্বীনের দাঈ হতে চায় এবং দেশ-বিদেশে ইসলামের খেদমতে আত্মনিয়োগ করতে চায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .