Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৪:১৯ পিএম

বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম?

বিড়ি-সিগারেটের ব্যবসা ও আয়ের ইসলামিক হুকুম কী?

আমাদের ধর্মে ব্যবসাকে হালাল বলা হয়েছে, ব্যবসা করতেই উদ্বুদ্ধ করা হয়েছে। তবে কোনো নিষিদ্ধ সামগ্রী বা পণ্য নিয়ে যদি কেউ ব্যবসা করে তাহলে সেই উপার্জনও হারাম হয়ে যাবে কি না এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। আমাদের দেশে বিশেষ করে সিগারেট বা বিড়ি নিয়ে এ প্রশ্নটি বেশিরভাগ মানুষের মনে আসে।

এ প্রসঙ্গে কথা বলেছেন জনপ্রিয় আলেম ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, যে জিনিস বা পণ্য হারাম, সেটার কেনাবেচা করাও হারাম।

আহমাদুল্লাহ বলেন, ইসলামে যে জিনিস পান করা, খাওয়া বা ব্যবহার করা হারাম, সেটার কেনাবেচা করাও হারাম। যে দোকানদার এসব পণ্য বিক্রি করে তার উপার্জনও হালাল না।

তিনি আরও বলেছেন, একটা দোকানে অনেক পণ্য বা জিনিস আছে। একটা পণ্যের জন্য যে বাকি জিনিসগুলোও যে নাজায়েজ বা গুনাহের হয়ে যাবে এমন না। বিড়ি বিক্রি করে যে লাভ আসে সেটুকু শুধু নাজায়েজ হবে, বাকি হালাল পণ্য যা আছে সেগুলোর বিক্রিত অর্থ হালাল হবে।

তবে ভেজাল মেশানো বন্ধ করতে বলে আহমাদুল্লাহ বলেন, কোনো হালাল পণ্যে যদি ভেজাল মিশিয়ে বেশি লাভের আশায় বিক্রি করা হয়, তাহলে সেটি হারাম হয়ে যাবে। তাই ব্যবসায়ীদের কোনো পণ্যের সঙ্গেই কোনোরূপ ভেজাল মিশ্রিত করা একদম অনুচিত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .