Logo
Logo
×

চাকরি

প্রভিডেন্ট ফান্ডসহ নিয়োগ দিচ্ছে ওয়ালটন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ এএম

প্রভিডেন্ট ফান্ডসহ নিয়োগ দিচ্ছে ওয়ালটন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির জাভা স্প্রিং বুট অ্যান্ড অ্যাঙ্গুলার বিভাগ ফুল স্ট্যাক ডেভেলপার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

২৯ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: ফুল স্ট্যাক ডেভেলপার

বিভাগ: জাভা স্প্রিং বুট অ্যান্ড অ্যাঙ্গুলার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সিএসই/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: জাভা এবং স্প্রিং বুটে ভালো দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা) 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, লাভের ভাগ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৬ জানুয়ারি ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম