Logo
Logo
×

বিবিধ

৫৭ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ এএম

৫৭ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র অপারেটর জিএসই’ পদে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরিপ্রার্থীদের অবশ্যই এইচএসসি অথবা সমমান পাস হতে হবে। আগ্রহীরা আগামী ২১ জানুয়ারি বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড

পদের বিবরণ



চাকরির ধরন: ক্যাজুয়াল

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা

বয়স: ৮ জানুয়ারি ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩২ বছর। এসএসসি পাসের সনদপত্রের ভিত্তিতে বয়সসীমা নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম