Logo
Logo
×
   

চাকরি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি

ফাইল ছবি

২ পদে ১২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন প্রতিষ্ঠানটি নবম গ্রেডের লোকবল নেবে। ৮ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে এ মাসের ২২ তারিখ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)

পদের নাম: কাউন্সিলর কাম ইন্সপেক্টর (সোশ্যাল)

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: কাউন্সিলর কাম ইন্সপেক্টর (এনভায়রনমেন্ট)

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮-৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে প্রতি পদের জন্য ২২৩ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম