Logo
Logo
×
   

চাকরি

পানি উন্নয়ন বোর্ডে ২৮৪ পদে নিয়োগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

পানি উন্নয়ন বোর্ডে ২৮৪ পদে নিয়োগ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জনবল নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। অফিস সহায়ক পদে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৮৪

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

আবেদনের বয়সসীমা: কোনো স্বীকৃত বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের বয়সসীমা

০১–০৮–২০২৫ তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের কেবল অনলাইনে আবেদন ফরম পূরণ ও দাখিল করতে হবে। পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ৫০/– (পঞ্চাশ) টাকা অনলাইনে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলি বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ

আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, বিকেল চারটা পর্যন্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম