Logo
Logo
×

চাকরি

অগ্রণী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, যারা আবেদন করতে পারবেন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম

অগ্রণী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, যারা আবেদন করতে পারবেন

অগ্রণী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকটি সার্বক্ষণিক তথ্যপ্রযুক্তি পরামর্শক পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ অক্টোবর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে অগ্রণী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম

অগ্রণী ব্যাংক পিএলসি 

চাকরির ধরন

সরকারি চাকরি

প্রকাশের তারিখ

২৫ সেপ্টেম্বর ২০২৫

পদ ও লোকবল

১টি ও ১ জন

আবেদন করার মাধ্যম

অনলাইন

আবেদন শুরুর তারিখ

২৫ সেপ্টেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখ

০৮ অক্টোবর ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট

https://www.agranibank.org

আবেদন করার লিংক

অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: অগ্রণী ব্যাংক পিএলসি 

পদের নাম: সার্বক্ষণিক তথ্যপ্রযুক্তি পরামর্শক

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটারবিজ্ঞান/প্রকৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে (ইইই) ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী অথবা আইসিটিতে ডিপ্লোমাসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা: তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা; তন্মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৫ বছরের অভিজ্ঞতা। থাকতে হবে। এ ছাড়া ব্যাংকিং-আইটি সম্পর্কিত কাজ যথা—আইটি পলিসি অ্যান্ড প্ল্যানিং, ফিন্যান্সিয়াল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপলিকেশন, আইটিবিষয়ক বিভিন্ন প্রকার চুক্তিপত্র, ফিন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমস, সাইবার সিকিউরিটি টেকনোলোজি, পেমেন্ট টেকনোলোজি, ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরণ: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ২ বছর; সন্তোষজনক পারফরম্যান্স অর্জন সাপেক্ষে নবায়নযোগ্য)।

বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

বয়সসীমা: ৪৫ থেকে ৬০ বছর 

আবেদন পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক পিএলসি,, প্রধান কার্যালয়, ৯/ডি, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৮ অক্টোবর ২০২৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম