অভিজ্ঞতা ছাড়াই জনবল নেবে আরএফএল গ্রুপ, বেতন ৪০ হাজার টাকা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
অভিজ্ঞতা ছাড়াই জনবল নেবে আরএফএল গ্রুপ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আরএফএল গ্রুপ ট্রেইনি জোনাল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৪ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার
লোকবল নিয়োগ: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ / এমবিএ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে দক্ষতা (এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট)
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: ৪০ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, লিভ এনক্যাশমেন্ট, টিএ/ডিএ, কমিশন এবং প্রাণ-আরএফএল আউটলেটে ছাড়সহ ক্রেডিট ক্রয় সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৬

