Logo
Logo
×

চাকরি

জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, বীমাসহ থাকছে যেসব সুবিধা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ এএম

জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, বীমাসহ থাকছে যেসব সুবিধা

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফাইল ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ব্র্যাক হেলথ প্রোগ্রামের (প্রজেক্ট স্টাফ) আওতায় প্রোগ্রাম অফিসার (টিবি নিয়ন্ত্রণ) পদে জনবল নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৭ এপ্রিল ২০২৬ থেকে এবং চলবে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

প্রতিষ্ঠান: ব্র্যাক 

চাকরির ধরন: বেসরকারি (চুক্তিভিত্তিক)

পদ: প্রোগ্রাম অফিসার, টিবি নিয়ন্ত্রণ

বিভাগ: ব্র্যাক হেলথ প্রোগ্রাম (প্রজেক্ট স্টাফ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে  

যোগ্যতা

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • মাসিক কর্মপরিকল্পনা তৈরিতে দক্ষতা থাকতে হবে
  • পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক পাওয়া যাবে ব্র্যাক-এর অফিসিয়াল ওয়েবসাইটে: https://www.brac.net

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম