নগদে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম
মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ডাক বিভাগের মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কোর সার্ভিস অপারেশন বিভাগে ‘ডেপুটি লিড ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেবে।
গত ৮ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতিযোগিতামূলক বেতনের পাশাপাশি সাপ্তাহিক দুই দিন ছুটি ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিস্তারিত
প্রতিষ্ঠান: নগদ লিমিটেড
পদের নাম: ডেপুটি লিড ইঞ্জিনিয়ার
বিভাগ: কোর সার্ভিস অপারেশন
পদসংখ্যা: ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা এবং প্রযুক্তি ও বিদ্যমান প্রক্রিয়ায় দক্ষতা প্রয়োজন।
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি।
বেতন ও সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ আকর্ষণীয় সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬

