Logo
Logo
×

চাকরি

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:০৮ এএম

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

ফাইল ছবি

প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গ্রাফিক ডিজাইনার (এআই, থ্রিডি এবং মোশন গ্রাফিক্স) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: গ্রাফিক ডিজাইনার (এআই, থ্রিডি এবং মোশন গ্রাফিক্স)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: গ্রাফিক ডিজাইন, চারুকলা, মাল্টিমিডিয়া, অ্যানিমেশন, ভিজ্যুয়াল কমিউনিকেশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। এফএমসিজি, বিজ্ঞাপন সংস্থা, মিডিয়া হাউস, ই-কমার্স বা করপোরেট মার্কেটিং পরিবেশে কাজের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ন্যূনতম ১৮ বছর।

কর্মস্থল: রাজশাহী

বেতন: আলোচনা সাপেক্ষে 

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের সময়সীমা: আবেদন শুরু হয়েছে ৩ জুন ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

আবেদনের মাধ্যম: অনলাইন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম