Logo
Logo
×

চাকরি

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০২:২২ পিএম

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটির ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন (চট্টগ্রাম রিজিওন) বিভাগে রিজিওনাল হেড পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ০৪ জুন ২০২৬

পদ: রিজিওনাল হেড

বিভাগ: ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন (চট্টগ্রাম রিজিওন)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ০৪ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬

পদের বিবরণ 

প্রতিষ্ঠান: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

পদ: রিজিওনাল হেড

কর্মস্থল: চট্টগ্রাম

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে  

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ব্যাংকিং কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক বিধি সম্পর্কে ভালো জ্ঞান থাকা আবশ্যক। প্রার্থীর কমপক্ষে ১২ থেকে ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য শর্ত

নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম