Logo
Logo
×
   

চাকরি

‘হাউসকিপিং ম্যানেজার’ পদে চাকরি দিচ্ছে হোটেল সোনারগাঁও

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

‘হাউসকিপিং ম্যানেজার’ পদে চাকরি দিচ্ছে হোটেল সোনারগাঁও

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। ‘হাউসকিপিং ম্যানেজার’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও

পদের নাম: হাউসকিপিং ম্যানেজার

পদের সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: হোটেলে হাউসকিপিং বিভাগে ব্যবস্থাপকীয় পদে কাজের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুবিধাদি।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জুলাই, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম