Logo
Logo
×
   

চাকরি

এইচএসসি পাশেই ফোটোগ্রাফি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আড়ং

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

এইচএসসি পাশেই ফোটোগ্রাফি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আড়ং

ছবি: সংগৃহীত

সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটির ই-কমার্স বিভাগ ফোটোগ্রাফি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৪ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১১ আগস্ট পর্যন্ত আবেদন চলবে। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে আড়ংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: ফোটোগ্রাফি অ্যাসিস্ট্যান্ট

বিভাগ: ই-কমার্স

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস 

অন্যান্য যোগ্যতা: ডিএসএলআর/মিররলেস ক্যামেরা, স্টুডিও লাইটিং সেটআপ এবং সংশ্লিষ্ট ফটোগ্রাফি সরঞ্জাম ব্যবহারে পারদর্শিতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১১ আগস্ট ২০২৬ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .