Logo
Logo
×
   

চাকরি

৫ জেলায় নিয়োগ দেবে ইসলামী ব্যাংক হাসপাতাল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:২৮ এএম

৫ জেলায় নিয়োগ দেবে ইসলামী ব্যাংক হাসপাতাল

ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল। লিফট এটেনডেন্ট (পুরুষ) পদে জনবল নিয়োগের জন্য হাসপাতালটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক হাসপাতাল

পদের নাম: লিফট এটেনডেন্ট (পুরুষ)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস 

অন্যান্য যোগ্যতা: ইলেকট্রিক্যালে বেসিক কোর্স সম্পন্ন এবং লিফট মেইনটেনেন্স ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম (আগ্রাবাদ), ঢাকা, খুলনা, রাজশাহী

বেতন: ঢাকা, চট্টগ্রাম ১৭,৫০০ টাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ১৬,৫০০ টাকা (সর্বসাকুল্যে) 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .